বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত

0
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত

জয়নাল আবেদীন্: বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র উদ্যোগে রংপুর নগরীর নীলকন্ঠ জিয়াখালে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর নগরীর গুপ্তপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও ছোট নুরপুর কবরস্থানে গাছের চারা রোপন ও হোমিওপ্যাথি কলেজ প্রাঙ্গনে ফলদ, বনজ ও ঔষধ গাছের চারা বিতরণ করেন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল, লিটন পারভেজ, শাহাদাত হোসেনসহ অন্যরা।  দুপুরে জেলা বিএনপি’র সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত ও বিকেলে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী করে জেলা বিএনপি। এদিকে দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে মহানগর বিএনপি। সংগঠনের আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, সিনিয়র সদস্য সেলিম চৌধুরী, আব্দুস সালামসহ অন্যরা এতে নেতৃত্ব দেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুলে গিয়ে শেষ হয়।

অপরদিকে সমবায় দলের সাবেক আহ্বায়ক সেলিম চৌধুরীর উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অস্বচ্ছলদের মাঝে খাবার বিতরণ করা হয়। নগরীর মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সামনে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। এ সময় শতাধিক অস্বচ্ছলদের মাঝে খাবার বিতরন করা হয়।