জয়নাল আবেদীন: প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর বিদ্যুৎ গ্রাহক ফোরামের ডাকে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং রংপুরের নেসকো অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছ্। বুধবার সকাল ১১টায় বিদ্যুৎ গ্রাহক ফোরামের একটি অংশ নগরীর শাপলা চত্তর এবং আরেটি অংশ লালবাগ এলাকায় সমবেত হয়ে শ্লোগান দিতে থাকে ।
ঠিক সাড়ে ১১টায় উভয় পক্ষ বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ রোডস্থ নেসকো প্রধান প্রকৌশলী কার্যালয় ঘেরাও করে গ্রাহকদের শত শত দরখাস্তসহ স্মারকলিপি প্রদান করে । এরপর সেখানে প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনকারীদের ডিজিটাল পোস্টপেইড মিটার সরবরাহের দাবি জানিয়ে বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, মোঃসোহেল,শাহিদুল ইসলাম সুমন,ভূক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম,শাহানারা খাতুন,শফিকুল ইসলাম,রাজা মিয়া । রংপুর বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
এদিকে সভায় ভুক্তভোগী শাহানারা খাতুন বলেন আগে যে লাইট,ফ্যান,চুলা ছিলো এখনো তাই আছে,আমার বিদ্যুতের ব্যবহার বাড়েনি কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর খরচ বেড়েছে তিনগুন।আমি এই মিটার চাইনা।শফিকুল ইসলাম বলেন,আমি বাড়িতে ছিলাম না,নেসকোর লোকজন গিয়ে আমার স্ত্রীকে বলেছে এখনই প্রিপেইড মিটার না লাগালে পরে বিশ হাজার টাকা ফাইন হবে,মামলা হবে।আমার স্ত্রী ভয়ে কিছু বলতে পারেনি।তারা মিটার লাগিয়ে চলে গেছে।এখন প্রতিমাসে আগের চেয়ে অনেক বেশি টাকা বিদ্যুতের পিছনে খরচ হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহক ফোরামের অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন বলেন, নেসকো প্রতারণাপূর্বক জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাহিয়েছে।অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।আহসানুল আরেফিন তিতু বলেন,আমরা শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগের কথা কর্তৃপক্ষতে লিখিতভাবে জানিয়ে গেলাম।নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ এবং দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে এই প্রত্যাশা করছি।অন্যথা হলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।

