গৌরীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ তুলে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।
সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল এবং উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

