রংপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

0
রংপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

জয়নাল আবেদীন: ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যে রংপুরে ‘বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। রোববার সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও পর্যটন মোটেল এর সহযোগীতায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজনের শুরুতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রংপুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক তানবিরুল ইসলাম, পর্যটন মোটেলের ব্যবস্থাপক মোঃ ছালেম শেখ, চিকলি ওয়াটার পার্কের জিএম আবু হেনা মোঃ সরওয়ার জাহান শামীম, ভিন্ন জগতের এজিএম মোঃ রিফায়েত বারী, রংপুর ট্যুরিষ্ট পুলিশের এএসপি মোঃ মোজাম্মেল হক।

আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।