সুনামগঞ্জে জগন্নাথপুরে ভাইয়ের হাতে ভাই খুন

0
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাইয়ের হাতে ভাই খুন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় বোনের বিয়েতে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫)নামের এক যুবক নিহত হয়েছে।

আজ শনিবার(১৭ অক্টোবর)সকাল ১১টায় জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত নাজিম উদ্দিন একই এলাকার মৃত,গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানাগেছে, গতকাল শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়।বিয়ের দাওয়াত নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়া গংদের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়।আজ শনিবার সকালে ওই বিয়ের ওলিমার দাওয়াত দিয়ে নাজিম উদ্দিন তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার ঘরে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।বাকবিতণ্ডার এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়।এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন গুরুত্বর আহত হন।পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত,বলে ঘোষনা করেন।

নিহতের বোন সাজিয়া বেগম বলেন, মাসুমের নেতৃত্বে ৭-৮জন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই উপর হামলা করে ছুলফি দিয়ে বুকে উপর্যপুরি আঘাত করে তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার শরীলে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টার নুর হোসেন বলেন,পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।