চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

0
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল মারুফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার হালদেগাছী মোড় এলাকায় রহনপুর রোডে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আব্দুল আউয়াল মারুফ ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নামো বাউটবোনা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আলাউদ্দিন ড্রাইভারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হালদেগাছী কাঠফাড়া মিল সড়কসংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আব্দুল আউয়াল মারুফের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।