সিরাজগঞ্জে আত্মসমর্পনকারী ৬৫ জন চরমপন্থীর জামিন মঞ্জুর করেছে আদালত

0
সিরাজগঞ্জে আত্মসমর্পনকারী ৬৫ জন চরমপন্থীর জামিন মঞ্জুর করেছে আদালত

শাহজাদপুর প্রতিবেদ: অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্যের জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার (২ নভেম্বর) দুপুরে আত্মসমর্পণকারী ৬৫ জন চরমপন্থী সদস্যকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মোঃ মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। শাহজাদপুর আমলি আদালতের কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান , জি আর ৩১৭/২৬ নং মামলায় তাদের আদালতে হাজির করা হয় ।

জানা গেছে , গতকাল রোববার (০১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি।

এসআরবি-১২ এর দেয়া তথ্য অনুযায়ী আত্মসমর্পণকারী ৬৫ জনের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন ও সিরাজগঞ্জের ৭ জন সদস্য রয়েছেন। এদিকে জামিনে মুক্ত হওয়া আত্মসমর্পণকারী পাবনার মাজেদ আলী মুন্সী বলেন, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসতে পেরে তার খুব ভালো লাগছে।

পাবনার অপর সদস্য বাবু মিয়া ওরফে আইনুল হোসেন বলেন, “ভুল পথে চলতে গিয়ে অনেক কিছু হারিয়েছি। এভাবে জীবনের ১৫ বছর কেটে গেছে। তিনি এখন স্বাভাবিক জীবনে ফিরতে চান।

সূত্র মতে, আত্মসমর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরবি ১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল ইফতেখার আহমেদ প্রমুখ