ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামি আলম মণ্ডল গ্রেফতার

0
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামি আলম মণ্ডল গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকায় ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার প্রধান আসামিদের একজন আলম মণ্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আলম মণ্ডল পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে। জানা যায়, কুলখানি দেওয়া নিয়ে বিরোধের জেরে গত শনিবার পবহাটি সিটি মোড়ে প্রকাশ্য দিবালোকে মুরাদকে কুপিয়ে হত্যা করে আলমের ছেলে সৌরভের নেতৃত্বাধীন গ্যাং। এ ঘটনায় নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।