মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ও চার বাংলাদেশী আটক

0
মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ও চার বাংলাদেশী আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান ও অবৈধ পারাপার ঠেকাতে পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৮ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিটে নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আমবাগান থেকে হাবিলদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একইদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি এলাকায় আরেকটি অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় চার বাংলাদেশি নাগরিক বুদ্ধি বৈরাগী (৩৫), রবীন মজুমদার (৪৫) ও আরও দুই নারীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।