ঝিনাইদহে খেজুরের গুড় উৎপাদনকারী কারখানায় যৌথ অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

0
ঝিনাইদহে খেজুরের গুড় উৎপাদনকারী কারখানায় যৌথ অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ,প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর এলাকায় খেজুরের গুড় উৎপাদনকারী একটি কারখানায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় সতর্কতামূলক এই জরিমানা আদায় করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের। অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সাধন সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরকম তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।