ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩ জানুয়ারি রাতে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে পলিয়ানপুর বিওপি’র এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ নারীকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া ৪ জানুয়ারি ভোরে শ্রীনাথপুর বিওপি’র এলাকায় টহল চলাকালে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা করলে এক পুরুষ ও দুই শিশুসহ মোট ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

