মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মাদক উদ্ধার, ৫ বাংলাদেশি আটক

0
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মাদক উদ্ধার, ৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পৃথক অভিযানে মাদক উদ্ধারসহ অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টাকালে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ২২ মিনিটে বিজিবির রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/১-এস এর নিকট অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিনে মাটিলা ও পলিয়ানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ২ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।