কেশবপুরে জাটকা মাছ বিক্রির দায়ে জরিমানা

0
কেশবপুরে জাটকা মাছ বিক্রির দায়ে জরিমানা

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে জাটকা মাছ বিক্রির দায়ে কামরুজ্জামান নামে এক মাছ ব্যাবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এ সময় উদ্ধারকৃত ৩ কেজী মাছ কেশবপুর শিশু সদনে বিতরণ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গতকাল সঙ্গলবার পৌর এলাকার ভোগতি নরেন্দ্রপুর গ্রামের আফসার আলী বিশ্বাসের ছেলে কামরুজ্জামান কেশবপুর মাছ বাজারে জাটকা মাছ বিক্রি করছিলেন। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন উপজেলা সিনিয়র সৎস অফিসার সুদীপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে মাছ বাজারে গিয়ে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ধারা ৫ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাটকা মাছ বিক্রির দায়ে কামরুজ্জামানকে দুই হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উদ্ধার হওয়া ৩ কেজী জাটকা মাছ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা হয়