কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ দেহ ব্যবসায়ী গ্রেফতার

0
কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ দেহ ব্যবসায়ী গ্রেফতার
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ এক দেহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ভোররাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দেহব্যবসায়ী সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। সোহাগের বাড়ি ওই এলাকায় হলেও গ্রেফতারকৃত অপর তিনজনে বাড়ি বরগুনা ও মির্জাগঞ্জ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলিমপুর গ্রামের সোহাগ দীর্ঘদিন ধরে তার বসতঘরে দেহব্যবসা করে আসছে। এতে আগে থেকেই এলাকাবাসী অনেকটা অতিষ্ট । গতকাল শনিবার রাতে ৯৯৯ এ ফোনের মাধ্যমে পুলিশ জানতে পারে যে ওই বাড়িতে পতিতা এবং খদ্দের অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি মো, রবিউল ইসলাম বলেন, এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। দুই পতিতা, খদ্দের ও দেহব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।