পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী এলাকায় অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল ৯ এপ্রিল রাত সোয়া আটটার দিকে মহিপুর থানার লতাচাপলী এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ ইসমাইল হাওলাদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

