পটুয়াখালীতে শশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ মামলা গ্রেপ্তার- ২

0
পটুয়াখালীতে শশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ মামলা গ্রেপ্তার- ২

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শশুরের বিরুদ্ধে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় ধর্ষণ ও নবজাতক শিশুকে অপহরণ করে পাচারের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভুক্তভোগী গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তার শ্বশুর রুস্তুম গাজী, শাশুড়ি হাওয়া বেগমসহ পাঁচজনকে আসামি করা হয়।

মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, চলতি বছরের ২৬ মার্চ গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের ভুক্তভোগী প্রসব বেদনা নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন। সেদিন রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান জন্ম হয়।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তার স্বামী বিদেশে থাকার সুযোগে এবং শাশুড়ী বেড়াতে গেলে শ্বশুর তাকে ভয়ভীতি দেখিয়ে ২০২৫ সালের ১৫ জানুয়ারি জোরপূর্বক ধর্ষণ করেন, যার ফলে তিনি গর্ভবতী হন। বিষয়টি পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বাচ্চা নষ্ট করার চেষ্টা করে পরিবার।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি ও এজহারভুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।