রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২

0
রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়েবিপুল পরিমান গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব|

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনি এলাকার মামুন শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতরা হলো: মোঃ মামুন শেখ (৩৬), সে নগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার বাসিন্দা ও মোঃ সফিক (৩৭), সে নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার বাসিন্দা| বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়|

র‌্যাব জানায়, চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনিতে মামুন শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২কেজি গাঁজা সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে| জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে মজুদ রেখেছিলো এবং তারা দুজন দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছে|

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে| বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে চন্দ্রিমা থানা পুলিশ|