রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

0
রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫|

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকার আইবাঁধ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়| রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়| র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর গোয়েন্দা দল জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে| এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব|

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়| পরে ঘটনাস্থলে থেকে একটি ব্যাগের ভেতরে মোড়ানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি জব্দ করা হয়| জব্দকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানায় র‌্যাব|