রংপুর নগরীতে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা মেট্রো ডিবির অভিযানে ২ জন গ্রেফতার

0
রংপুর নগরীতে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা মেট্রো ডিবির অভিযানে ২ জন গ্রেফতার

জয়নাল আবেদীন্ঃ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রংপুর মহানগরীর তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে রংপুরের তিস্তা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে । তারা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মদনপুর এলাকার মকুন্দ রায়ের ছেলে ভূপতি কুমার রায় এবং একই জেলার কালীগঞ্জ থানার গোরণ এলাকার আফজাল হোসেনের পুত্র আরিফুল ইসলাম আবির ।

পুলিশ জানায় তার দুজন তিস্তা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে । অভিযানকালে তাদের নিকট হতে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৫টি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংযুক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।রংপুর মেট্রোপলিটন পুলিশ সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং অবৈধ আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধ দমনে আরপিএমপির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।