শাহজাদপুরে ১০ জুয়ারু আটক, জেল হাজতের প্রেরণ

0
শাহজাদপুরে ১০ জুয়ারু আটক, জেল হাজতের প্রেরণ

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে অভিযান চালিয়ে ১০ জন কুখ্যাত জুয়ারুকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে রাউতারা বাঁধের চালারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই জুয়ারুদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাউতারা গ্রামের সঞ্চয় ঘোষ (৪৫), বিশ্বজিত (৩৬), সামায়ন (৫০), হুমায়ন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৪৫), রেজাউল করিম (৩৫), সেলিম রেজা (৩৯), আজাদ খাঁ (৪৫) ও মুজাহার আলি (৪৫)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ১৭ হাজার ২৮০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রাউতারা এলাকার আজাদ সেখের একটি পরিত্যক্ত টিনের ঘরে রাতে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তিনি আরো জানান , আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে । শনিবার (১১ জুলাই) দুপুরে আটক ব্যক্তিদের শাহজাদপুর সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এদিকে আদালতের নির্দেশে ১০ জুয়ারুকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের জিআরও ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।