কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

0
কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক লাভলু মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে সাতবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে। ধর্ষণের ঘটনাটি গত ১৭ জুলাই দুপুরে ধর্ষকের নিজ বাড়িতেই ঘটে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে ভাল্লুকঘর গ্রামের লাভলু মোল্লা (৩৫) প্রতিবেশী মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির ছাত্রীকে তার বাড়িতপ ডেকে নিয়ে যায়। ওইসময় মেয়েটিকে লাভলু তার শয়নকক্ষের খাটের উপরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা উল্লেখ করে ধর্ষিতার মা বাদী হয়ে লাভলু মোল্লার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নং-১৫। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষা সম্পন্ন করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।