কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ জনের কারাদণ্ড

0
কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ জনের কারাদণ্ড

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আহাদ ইসলাম (১৯)। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌরশহরের সুতাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে মো. আহাদ ইসলাম (১৯) নামে ওই যুবককে আটক করা হয়।

এদিকে একই অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. মনির হাওলাদার (৩১), মো. ওমর গাজী (৩০) ও মো. রাসেল হাওলাদার (৩২)-কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এই অভিযানের নেতৃত্ব দেন কলাপাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসীন সাদেক । তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।