কেশবপুরে চেতনানাশক স্প্র্রে ছিটিয়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

0
কেশবপুরে চেতনানাশক স্প্র্রে ছিটিয়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ঝিকরা গ্রামের একটি বাড়িতে পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে ছিটিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুুরির ঘটনা ঘটেছে| বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে উপজেলার ঝিকরা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে|

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঝিকরা গ্রামের বাসিন্দা ইবাদুল হোসেন (১৮), তাঁর মা আরজিনা বেগম (৪৫) ও দাদি আমেনা বেগম (৬৫) রাতে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন| রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একদল দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গ্রিলের গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে| দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের নাকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অচেতন করে দেয়| পরে ঘরে থাকা সেফ থেকে নগদ দুই লাখ টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের নাকফুল, একজোড়া রুপার নূপুর এবং বিকাশ অ্যাকাউন্ট সংযুক্ত দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়| পরদিন ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান| পরে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে খোঁজাখুঁজি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন| ঘটনার পর তারা অসুস্থ বোধ করলে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন|

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী ইবাদুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন| কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেক্সসোনা খাতুন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে| জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|