ঈশ্বরদীতে দেশীয় শুটারগান ও কার্তুজসহ ১ জন গ্রেপ্তার

0
ঈশ্বরদীতে দেশীয় শুটারগান ও কার্তুজসহ ১ জন গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. আলম আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার ভাড়ইমারী মাথালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আলম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, অভিযানের সময় আলম আলীর কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার বলেন, গ্রেপ্তার আলম আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে Arms Act, 1878-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।