চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

0
চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম (৪৪)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনারুল ইসলাম চর-অনুপনগর নতুন মুসলিমপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় জেলাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।