বাগআঁচড়ায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

0
বাগআঁচড়ায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ টিটন হোসেন (২৪) ও শামীম হোসেন (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধায় বাগআঁচড়া -গোগা সড়কের বসতপুর নামক স্থান থেকে এ ইয়াবাসহ তাদের আটক করা হয়। ​ আটক টিটন হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা (মোড়ল পাড়া) গ্রামের তোফাজ্জেল মোড়ল ছেলে ও শামীম হোসেন বসতপুর গ্রামের কবিরুল ইসলাম ছেলে।

বুধবার বিকালে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম বসতপুর থেকে গোগা বাজারগামী পাকা রাস্তার জনৈক মনিরের ড্রাগন বাগানের সামনে অবস্থান নেন। সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত টিটন ও শামীমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে টিটনের হেফাজত থেকে জব্দ তালিকা মূলে ৯০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​ তিনি আরো জানান,আটক আসামিদের বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে এবং বুধবার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।