কলাপাড়ায় জমি-জমার বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা

0
কলাপাড়ায় জমি-জমার বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী (কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে. আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম কলাপাড়া আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযোগে জানা যায়, গত ২২ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘর এলাকায় নিজেদের ভোগদখলীয় জমিতে বীজ রোপণের কাজ করছিলেন আমিনুল। এ সময় মো. জহিরুল দফাদার, কামরুল দফাদার, কহিনুর বেগম, শাহাদাত ও কামাল সেখানে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়। আমিনুলের চিৎকারে তার বাবা ও স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে আমিনুলকে কাদার মধ্যে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া তার বাবার পকেট থেকে নগদ ১৫ হাজার ৭০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত আমিনুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।