শেরপুর -ময়মনসিংহ সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

0
শেরপুর -ময়মনসিংহ সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

শেরপুর প্রতিনিধি : জিরো টলারেন্স নীতিতে সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা জব্দ করতে সক্ষম হন। জব্দ করা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।