রংপুরে মাদক দ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
রংপুরে মাদক দ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: রংপুর উন্নয়ন কতৃপক্ষের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ”মাদক দ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সেনপাড়ায় অবস্থিত সমাজ কল্যাণ বিদ্যাবীথি স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ গোলাম মাজেদ, রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবু জাফর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ বিদ্যাবীথি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মফিজার রহমান মিজু। এ সময় রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।