দুর্বৃত্তের লাথিতে নারীর গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর ঘটনার প্রধান আসামি এসআরবি’র হাতে গ্রেফতার

0
দুর্বৃত্তের লাথিতে নারীর গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর ঘটনার প্রধান আসামি এসআরবি’র হাতে গ্রেফতার।

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তের লাথিতে অন্তঃসত্তা নারীর গর্ভপাত এবং নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ শিকদার কে গ্রেফতার করেছে এসআরবি-৮। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে ভিকটিম মোসাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে। মারধরের একপর্যায়ে আহত গর্ভবতী নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তানের গর্ভপাত হয়। পরে সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়। এঘটনায় কলাপাড়া থানায় তানিয়া বেগম বাদি হয়ে ২৮ সেপ্টেম্বর সোহাগসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করে। ফলে প্রধান অভিযুক্ত সোহাগ সিকদারসহ অন্যান্যরা এলাকা থেকে সটকে পরে।

এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে সোহাগ সিকদারকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করেন স্কোয়াড্রন লিডার রাশেদ,কোম্পানী অধিনায়ক,এসআরবি-৮, সিপিসি-১,পটুয়াখালী।