কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কটিয়াদী প্রতিনিধি: ১৩ই অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহেরপাথর গ্রামে, কটিয়াদী মডেল থানা পুলিশের একটা টিম বিশেষ অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭শত টাকা সহ পাপিয়া আক্তার আলো (২৭)নামে এক মহিলাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পাপিয়া আক্তার আলো, মুমুরদিয়া ইউনিয়নের বাহেরপাথর গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী। পাপিয়া আক্তার আলো দীর্ঘদিন ধরে তার স্বামী লিটন মিয়ার সাথে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনদের সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশ মঙ্গলবার ১৩ই অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে লিটনের বাড়িতে অভিযান চালায়।

সে সময় ঘরের আলমারি থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ মাদক বিক্রির ১৮ হাজার৭শত টাকা উদ্ধার করা হয়। লিটন মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনা বেচার সাথে জড়িত।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পাপিয়া আক্তার আলো নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী পাপিয়া আক্তার আলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে ১৪ই অক্টোবর বুধবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।