রাজশাহীতে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার

0
রাজশাহীতে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীকে থেকে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি উপরিমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০৩টি ককটেল উদ্ধার করা হয়।

বুধবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।