ঢাকায় নাশকতার ছক: ২ কেজি গানপাউডারসহ আটক ৩, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের অন্তত ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের অংশ হিসেবে মিরপুরের একটি বাসা থেকে দুই কেজিরও বেশি শক্তিশালী বিস্ফোরক 'গানপাউডার' উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে মেহেরপুর জেলা ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এই গানপাউডার সংগ্রহ করা হয়েছিল। পরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেগুলো ঢাকায় এনে মিরপুর এলাকার একটি বাড়িতে মজুত করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, নাশকতায় ব্যবহারের আগে ওই বাড়ির ভেতরেই সামান্য পরিমাণ গানপাউডার জ্বালিয়ে সেটির কার্যকারিতা ও বিস্ফোরণ ক্ষমতা পরীক্ষা করেছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুই কেজির বেশি গানপাউডারসহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন সক্রিয় নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকঃ রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের অন্তত ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের অংশ হিসেবে মিরপুরের একটি বাসা থেকে দুই কেজিরও বেশি শক্তিশালী বিস্ফোরক ‘গানপাউডার’ উদ্ধার করা হয়েছে।