সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ, শেয়ার প্রতি আয় কমেছে ৩.০৮ টাকা

0
সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ, শেয়ার প্রতি আয় কমেছে ৩.০৮ টাকা

বাংলাদেশ প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৫৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩১ পয়সা।