রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রয়াত শিক্ষকের স্মরণসভা ও দোয়া মাহফিল

0

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আরিফুল ইসলাম (৩১) এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে অর্থনীতি বিভাগের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৯ ডিসেম্বর রাতে খুলনার আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আরিফুল ইসলাম ২৭ মার্চ ২০১৮ সাল থেকে ৩০ জুলাই ২০২২ সাল পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। প্রয়াত আরিফুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্ব সচেতন, কর্মতৎপর, আন্তরিক, নীতিনিষ্ঠ ব্যক্তি ছিলেন আরিফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজে তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য ব্যক্তি। আমাদের বিশ্ববিদ্যালয়টির গড়ে ওঠার সময় তাঁকে হারানোর বেদনা সত্যিই আমাদের জন্য হৃদয়বিদারক ।

স্মরন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলামসহ অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। স্মরণসভা শেষা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।