প্রধানমন্ত্রীর জন্মদিনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল

0
প্রধানমন্ত্রীর জন্মদিনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন ও দোয়া মাহফিলের আয়োজন করে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষুধী গাছের চারা রোপণ করা হয়।

দুপুর ১২ টার দিকে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করে। তারপর যোহর বাদ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনায় দোয়ার আয়োজন করে।

এইসময় উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহার মোড়ল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক সহ অন্যান্য নেতাকর্মী।