শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে রংপুরে এমপিও শিক্ষকদের কর্মবিরতি

0
শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদসহ ন্যায্য দাবী আদায়ে রংপুরে এমপিও শিক্ষকদের কর্মবিরতি

রংপুর প্রতিনিধি: শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদসহ ন্যায্য দাবী আদায়ে রংপুরে কর্মবিরতি পালন করেছে এমপিও ভ‚ক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল সোমবার কর্মবিরতির কারণে পূজার দীর্ঘ ছুটি শেষে প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীরা ফিরে গেছে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের সাথে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীও পালন করতে দেখা গেছে।

শিক্ষকরা জানান, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বাজারে শিক্ষকরা নিরুপায় হয়ে বাড়িভাড়ার সাথে মূল বেতনের ২০ শতাংশ দাবী করেছে। এই দাবী বাস্তবায়নে তারা ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন করলেও পুলিশ আন্দোলনে সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহারসহ শিক্ষকদের পিটিয়েছে। শিক্ষা একটি জাতিকে উন্নত করে। সেই শিক্ষাখাতকে অবহেলায় রেখে এ দেশ কখনো উন্নতি করতে পারবে না। অর্ন্তবর্তীকালীন সরকার এ দাবী না মানা পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার কথা জানান শিক্ষকরা।

পীরগঞ্জ রাধাকৃষ্ণপুর নেজামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবু তাহের মিয়া বলেন, ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আমরা কর্মবিরতি পালন করেছে। আমাদের আন্দোলনের সাথে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে। আশা করছি সরকার আমাদের যৌক্তিক দাবী মেনে নেবে, সেই সাথে শিক্ষকদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার করবে।

রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মফিজ উদ্দিন সরকার বলেন, সারাদেশের মত আমাদের প্রতিষ্ঠানেও শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি চলছে। এতে করে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের এই যৌক্তিক দাবী সরকার যত দ্রুত মেনে নেবে, তত দ্রুত আমরা ক্লাস রুমে ফিরে যাব।

মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজগার আলী বলেন, একটি জাতি গঠনে শিক্ষকদের ভ‚মিকা অগ্রগণ্য। সারা পৃথিবীতে শিক্ষকদের যেমন সম্মান দেয়া হয়, তেমন সম্মান আমরা বাংলাদেশেও চাই। শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা কর্মবিরতিসহ মানববন্ধন-সমাবেশ করেছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।