কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ২০ ভাগ বাড়ি ভাড়া, পনেরশ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার বেলা বারোটার দিকে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিএম সাইফুর রহমান ইসা,কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।এসময় বক্তব্য রাখেন, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাক্ষ কালিম মাহমুদ, মোঃ খলিলুর রহমান, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাইদুর রহমান সোহেল, আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মাঈনুল ইসলাম মন্নান সিনিয়র শিক্ষক, একে এম আবুল কালাম আজাদ সিনিয়র শিক্ষক,শাহ আলম সিনিয়র শিক্ষক,ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রমুখ।
মানববন্ধনে শত শত শিক্ষকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী বন্ধ থাকে কুয়াকাটা মহাসড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা তাঁদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুশিয়ারী দেন।

