১০৯ বছরে রংপুর কারমাইকেল কলেজ দু‘দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন

0
১০৯ বছরে রংপুর কারমাইকেল কলেজ দু‘দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন

 জয়নাল আবেদীন: উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ আজ সোমবার ১০৯ বছরে । রংপুর কারমাইকেল কলেজ দিবস উপলক্ষে দু‘দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে কলেজ প্রশাসন। সোমবার ১০ নভেম্বর সকালে কারমাইকেল কলেজ প্রশাসনের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ রেজাউল হক। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বোরহান উদ্দিন,কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর দিলিপ কুমার, প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্য মেলা আয়োজন কমিটি-২০২৫ এর আহবায়ক প্রফেসর ড. সাইফুর রহমানসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।পুরো আয়োজনে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান।

দু‘দিনব্যাপী আয়োজনের প্রথম দিন পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থী সম্মিলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অতিথিদের মঞ্চে আসন গ্রহণ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, প্রধান অতিথির অভিভাষণ ও কেক কাটা। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছেআলোচনা সভা,কলেজের ঐতিহ্য নিয়ে ৩০ টি স্টল যা দুপুর হতে রাত ৮ পর্যন্ত চলবে,এছাড়াও রয়েছে তারুণ্যের মেলা ও মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। উল্লেখ্য উনিশ শত ষোল সালে রংপুর কারমাইকেল কলেজের যাত্রা শুরু হয় । এই কলেজের হাজারো শিক্ষার্থী দেশে এবং দেশের বাইরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছে এবং এখনো করছেন ।