জয়পুরহাট প্রতিনিধিঃ ১৬ নভেম্বর ২০২৫ ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মো শামসুল আলম বলেছেন, দেশ ও সুন্দর সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই। আর মাদ্রাসা শিক্ষকদের শুধু শিক্ষা দেওয়া ও বেতন নেওয়া কাজ নয়, সমাজ সংস্কারে তাদের ভূমিকা রাখতে হবে।
রবিবার দুপুরে জয়পুরহাটের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার হলরুমে সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল ও মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল কাদির।

