কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হায়াত এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আফরোজা আক্তার। এছাড়া সংগঠনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ইফতার মাহফিলে অংশ নেন।

আয়োজন নিয়ে সংগঠনের সভাপতি মো. নৌশিন আল হাসান বলেন, ‘রমজান আমাদের ঐক্যবদ্ধ করার মূলমন্ত্র। এই পবিত্র মাসে আমরা সব ভেদাভেদ ভুলে একত্রিত হই। আজকের এ আয়োজনে যারা শত ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’