শাহজাদপুরে গৃহবধূ ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার 

0
শাহজাদপুরে গৃহবধূ ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার 
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) ভোরে করোতোয়া নদী থেকে পানি আনতে গেলে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করার পরপরই থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একই দিন দুপুরে এশার আলী প্রামানিক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক এশার প্রামানিক শ্রীফলতলা গ্রামের মৃত মন্তাজ প্রামাণিকের ছেলে এবং শ্রীফলতলা খেয়াঘাটের নৌকার মাঝি।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে শ্রীফলতলা গ্রামের ওই গৃহবধূ বাড়ির পাশে করতোয়া নদী থেকে পানি আনতে যায়। পানি নিয়ে ফেরার সময় শ্রীফলতলা খেয়াঘাটের মাঝি এশার প্রামাণিক জোর করে ওই গৃহবধূকে পাশের নেপিয়ার ঘাসের জমিতে টেনে নিয়ে যায়। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এশার প্রামানিক ঐ গৃহবধূকে ধর্ষণ করে। এমনকি ধর্ষণের চিত্র ধর্ষক এশা তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে এসে পরিবারের লোকজনদের ঘটনাটি জানায় এবং এ বিষয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরপরই পুলিশ ধর্ষককে গ্রেফতার করছে সক্ষম হয়।
 এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলাম জানান, শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষক এশার প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এশার ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছে।