এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবীতে রংপুরে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা

0

জয়নাল আবেদীন্: এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবীতে রংপুরে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রংপুর জিলা স্কুল মোড় থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত পরীক্ষার্থী জড়ো হয়ে বৈরী আবহাওয়ার মাঝে পরীক্ষা নেয়ার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন।

সেই সাথে বোর্ড কর্মকর্তাসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবী জানান। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থী আবিদ হাসান, বন্নি আক্তার, নুরজাহান খাতুন, আনিছুল ইসলামসহ অন্যরা জানান, দেশে কয়েকদিন ধরে বন্যা, পাহাড় ধসের ঘটনা ঘটলেও এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার্থীরা কোমড় সমান পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে গিয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের জন্য অর্ধবেলা পানিতে দাঁড়িয়ে ছিল। এমন অবর্ননীয় কষ্টের মাঝে কিভাবে শিক্ষামন্ত্রী, সচিব, উপ- সচিবরা পরীক্ষা চালু রাখে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। উল্টো শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটাক্ষ করা হচ্ছে। শেখ হাসিনা বড় ফ্যাসিস্ট ছিল, তিনিও শিক্ষার্থীদের সাথে পাড়েন নাই।

বর্তমান শিক্ষামন্ত্রীও পারবে না। তাই দ্রুত এইচএসসি পরীক্ষা স্থগিত করার দাবী জানান পরীক্ষার্থীরা।