বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন।

0
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন।
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রফেসর ডাঃ এম এ মতিন আই কেয়ার সিস্টেমের চেয়ারম্যান বিএনপি নেতা প্রফেসর ডক্টর এম এ মুহিতের সৌজন্যে সহস্রাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন করা হয়েছে । শাহজাদপুর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় ।  রোববার (২৬ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রফেসর এমএ মতিন আই কেয়ার সিস্টেমের চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি’র সমন্বয়ক প্রফেসর ড.এম এ মুহিত ।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের  আউটডোরে ১ হাজার রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যাচাই-বাছাই করে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদের মধ্যে ৪’শ রোগীর ছানি অপারেশন করা হয় ও ৬’শ রোগীকে চোখের চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ৩’শ  রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।  চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা  কার্যক্রম ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন, উপজেলা  বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী , শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমূখ ।