রংপুর সিটি এবং জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম- রুবেলার টিকা দেয়া হবে

0
রংপুর সিটি এবং জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম- রুবেলার টিকা দেয়া হবে

জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশন এণাকায় এবং জেলার উপজেলায় ৩ লাখ ৩৪ হাজার ৯শ ৯৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৭৮ হাজার ৬শ ২৮ জন ও রংপুর জেলার রংপুর সদরসহ ৮ উপজেলায় ২ লক্ষ ৫৬ হাজার ৩শ ৭১ জন শিশুর মাঝে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রোববার সকালে এবং দুপুরে পৃথক সংবাদ সম্মেলন করে জানান সিটি প্রশাসক এড. মাহফুজ ইন নবী ডন এবং সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা ।

সংবাদ সম্মেলনে জানানো হয় ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩ টি ওয়ার্ডে ২শ ৮০ টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত মোট ১৪ দিন ক্যাম্পেইনের মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৭৮ হাজার ৬শ ২৮ জন শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে।

এ সময় সিটি প্রশাসক বলেন, হাম-রুবেলা ভ্যাকসিন গ্রহণের পর কোন সমস্যা দেখা দিলে অভিভাবকদের আতংকিত না হয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়াও এ সংক্রান্ত সকল তথ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রংপুর সিভিল সার্জন, (মোবাইল-০১৭০১-২৪৮১৮২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ (মোবাইল- ০১৭১৬-৩০৭৩৭৩), রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পলাশ কুমার রায় (মোবাইল- ০১৭৩৩-৩৯০০৯০), রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার, শাখা প্রধান মোঃ নাঈম-উল-হক (মোবাইল- ০১৭১৫-৭৭৩৩৫১)-কর্মকর্তাগণের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও)র ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুন, ডা. মাহামুদুর রহমান, রসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায় এবং স্বাস্থ্য শাখার প্রধান নাঈম উল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিন দুপুর ২ টায় রংপুর জেলা সিভিল সার্জন সভাকক্ষে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা সংবাদ সম্মেলন করে বলেন রংপুর সদরসহ রংপুর জেলার ৮ উপজেলায় মোট ২ লাখ ৫৬ হাজার ৩শ৭১ জনের মাঝে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।