জয়নাল আবেদীন: বিশ্ব উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দিবস উপলক্ষে রোববার রংপুরে র্যালি এবং স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পে বিনা পয়সায় রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
সকাল সাড়ে দশটায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে রংপুর জিলা স্কুল চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো জিলা স্কুল চত্তরে ফিরে আসে। র্যালির আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য ডা. মফিজুল ইসলাম মান্ট, রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও মো. আনোয়ার হোসেন বুদ্ধিজীবী ফখরুল আনাম বেঞ্জু।
এসময় বক্তারা বলেন উচ্চ রক্তচাপ অবহেলা করলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা ও ব্রেইন হেমোরেজের মতো প্রাণঘাতী সমস্যার ঝুঁকি বেড়ে যায়। বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যা অনেক সময় কোনো ধরনের দৃশ্যমান উপসর্গ ছাড়াই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করতে থাকে।
এ কারণে একে “নীরব ঘাতক” বলা হয়।এর আগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে ত্রিশ সদস্যের মেডিকেল টিমের বিনা পয়সায় স্বাস্থ্য ক্যাম্পের উদ্ধোধন করেন সিভিল সার্জন ডা: সাহিন সুলতানা। এদিকে বিকেল পাচটা এরিপোর্ট পাঠানো পর্যন্ত প্রায় ছয়শ রোগীর পরীক্ষা করা হয়।
এরমধ্যে ছিলো ডায়াবেটিক প্রেসার, ওজন সহ মেডিসিন বিষয়ক পরামর্শ প্রদান।

