রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: বাংলাদেশ ডায়াবেটিক সমিতি‘র প্রতিষ্ঠাতা প্রফেসর ডা: মো: ইব্রাহীমের ছয় সেপ্টেম্বর ৩৭তম মৃত্যু বার্ষিকী সেবা দিবস উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং অপসোনিন ফার্মা লিমিটেড ও ফার্মাশিয়া লিমিটেড সহযোগিতায় দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

নগর তলীর নাছনিয়া এলাকায় রোটারিয়ান মোস্তফা আজাদ চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে রোববার সকালে স্বাস্থ্য ক্যাম্পের উদ্ধোধন করেন রংপুর সমিতির সভাপতি রংপুর মেডিকের কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: আব্দুর রউ। এর আগে সমিতির কার্যক্রমের চিত্র তুলে ধরে বক্তব্য দেন সমিতির সাধারন সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মো: মঞ্জুরুল ইসলাম, আজিজুল ইমলাম মিন্টু, জয়নাল আবেদীন, সদস্য বিশিষ্ট চক্ষু বিশেষঞ্জ ডা: হেদায়েতুল ইসলাম,সামসাদ বেগম গিণি, ড, নাছিমা আকতার, সদস্য গাইনী বিশেষঞ্জ ডা: সমর্পীতা বোস তানিয়া আজীবন সদস্য ডা: রোজিনা আকতার বানু আজীবন সদস্য চক্ষু বিশেষঞ্জ ডা: আকতারুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান।

প্রফেসর ডা: আব্দুর রউফের নেতৃত্বে বিশ সদস্যেও মেডিকেল টিম যেসব ফ্রি চিকিৎসা প্রদান করেন তার মধ্যে ছিলো ডায়াবেটিস, মুখ ও দন্ত, চোখ, গাইনী, শিশু, মেডিসিন, এবং চর্ম যৌন এলার্জি ও কুষ্টরোগ। তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।