ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে জয়শঙ্কর-হামিদুল্লাহ বৈঠক

0
ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে জয়শঙ্কর-হামিদুল্লাহ বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গতিশীল করতে বৈঠকে বসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে আলোচনার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বাংলাদেশের হাইকমিশনারের সাথে তাঁর আলোচনা মূলত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করেছে।

হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন, অভিন্ন স্বার্থ রক্ষা এবং পারস্পরিক সুফল অর্জনে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত।

বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ, “অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।”

দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠক আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।