কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

0
কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে দিকে উপজেলার তারিকাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

দণ্ডপ্রাপ্তরা হলেন জুনায়েদ আহমেদ জিসান (২৪) ও মো. আবু সাইদ (১৯)। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।এ সময় কলাপাড়া থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো,ইয়াসিন সাদেক বলেন,এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।