কলাপাড়ায় দুই মাদকসেবিকে কারাদন্ড

0
কলাপাড়ায় দুই মাদকসেবিকে কারাদন্ড

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোম্পানিপাড়া বালিয়াতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মদ সেবনের দায়ে মো. জুলহাস (১৯) ও মো. ইব্রাহীম (১৯)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ অভিযানে কলাপাড়া থানার একটি চৌকস পুলিশ টিম সহযোগিতা করে।